নারায়ণগঞ্জে ৫৩ রাউন্ড গুলিসহ রাজ্জাক বাহিনীর প্রধান ও ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মোঃ ওয়াসিম (২২)-কে গ্রেফতার

2026-04-02T16:36:44+00:00
2026-04-02T16:36:44+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে ৫৩ রাউন্ড গুলিসহ রাজ্জাক বাহিনীর প্রধান ও ছেলে গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ পিএম 
নারায়ণগঞ্জে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মোঃ ওয়াসিম (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লা মডেল থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় রেজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয় এবং তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজ্জাক (৫০) এবং তার ছেলে মোঃ ওয়াসিম (২২)।

পুলিশ জানায়, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইন, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আসামিরা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।

সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: