কিশোরগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’, ৫ এপ্রিল থেকে কড়াকড়ি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ 'ফুয়েল কার্ড' বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জেলার

2026-04-02T15:43:21+00:00
2026-04-02T15:43:21+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কিশোরগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’, ৫ এপ্রিল থেকে কড়াকড়ি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম 
কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ 'ফুয়েল কার্ড' বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জেলার কোনো ফিলিং স্টেশন বা পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে না। বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের এক বিশেষ ঘোষণায় এই নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থা সুশৃঙ্খল রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই এই বিশেষ কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে। তবে যারা অন্য জেলার বাসিন্দা কিন্তু চাকরি বা অন্য প্রয়োজনে কিশোরগঞ্জে অবস্থান করছেন, তাদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। সদর উপজেলায় অবস্থানকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড নিতে পারবেন। অন্যান্য উপজেলায় অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

ফুয়েল কার্ড পেতে আবেদনকারীকে কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি। মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন কার্ড। ড্রাইভিং লাইসেন্স। এক কপি স্ট্যাম্প সাইজের ছবি। একটি সচল মোবাইল নম্বর।

জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ৪ এপ্রিলের মধ্যে সকল বৈধ মোটরসাইকেল চালককে এই কার্ড সংগ্রহ করতে হবে। ৫ এপ্রিল থেকে কার্ড ছাড়া কোনো পাম্পে তেল সরবরাহ করা হবে না। জনস্বার্থে এই নিয়ম কঠোরভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: