ছাগলনাইয়া অস্বাস্থ্যকর পরিবেশ ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন সংরক্ষণ, মেয়াদোর্ত্তীণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে ছাগলনাইয়া উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা

2026-04-02T15:24:59+00:00
2026-04-02T15:24:59+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ছাগলনাইয়া অস্বাস্থ্যকর পরিবেশ ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:২৪ পিএম 
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন সংরক্ষণ, মেয়াদোর্ত্তীণ ঔষধ সংরক্ষণ  করার অপরাধে ছাগলনাইয়া উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

২ এপ্রিল দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা পৃথক এ জরিমানা করেন। 

সূত্রে জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা ছাগলনাইয়া উপজেলা শহরে ভেজাল বিরোধী অভিযান চালায় এসময় মেসার্স বাগদাদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যক্টরিতে গিয়ে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ করছে। এ অপরাধে বেকারিটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই সময় পৌর শহরে  মেসার্স চমক সুইটস এন্ড রেস্টু‌রেন্টেট ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসাথে সংরক্ষণ দুগ্ধ জাতীয় পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা ২০ হাজার টাকা জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় মেসার্স রাহুল ফা‌র্মেসী‌কে ৫ হাজার টাকা, আলম ফা‌র্মেসী‌কে ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, আজকে যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠান কে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৃথক রায়ে মোট ৫৫ হাজার জরিমানা করা হয়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: