বগুড়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে সুস্থ ১৮

বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ায় হাম (ভাইরাস) উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় হুমায়রা নামের ১০ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরে র‍্যাশ ছিল

2026-04-01T19:21:16+00:00
2026-04-01T19:21:16+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বগুড়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে সুস্থ ১৮
বগুড়া জেলা সংবাদদাতা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম 
বগুড়ায় হাম (ভাইরাস) উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় হুমায়রা নামের ১০ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরে র‍্যাশ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ১০ শিশু। এখন পর্যন্ত ১৮ শিশুর হামের পরীক্ষা করা হলেও তাদের শরীরে পজিটিভ পাওয়া যায়নি। 

গতকাল বুধবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশু মারা যায়। নিহত হুমায়রা শেরপুর উপজেলার বাসিন্দা আব্দুল হান্নানের কন্যা। শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে হাম নিশ্চিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক ডা. মনজুর এ মুর্শেদ জানান, হাম রোগীর জন্য আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। উপসর্গ নিয়ে আসা শিশু হুমায়রাকে গতকাল ভর্তি করা হয়। তার শরীরে র‍্যাশ ছিল। চিকিৎসকরা শিশুর স্যাম্পল নেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার অভিভাবকরা নিতে দেয়নি। অনুমতি ছাড়া এটা নেয়াও সম্ভব হয় না। ভোর সাড়ে ৩ টার দিকে শিশু মারা গেছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: