নারায়ণগঞ্জে হামের রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায়

2026-04-01T17:31:22+00:00
2026-04-01T17:31:22+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে হামের রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম 
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার সময়মতো হামের বুস্টার ডোজ টিকা প্রদান করলে এ রোগ এভাবে ছড়িয়ে পড়ত না।

রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বুধবার (পহেলা এপ্রিল) দুপুরে  সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ অন্যান্য চিকিৎসকরা।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের আশ্বাস দেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: