নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১

2026-04-01T16:58:17+00:00
2026-04-01T16:58:17+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেসার্স নান্টু তালুকদারের গোডাউন থেকে আনুমানিক ৩ হাজার কেজি ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট গোডাউনে অবৈধভাবে তেল মজুদের বিষয়টি নিশ্চিত হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, মেসার্স নান্টু তালুকদারের কাছে ডিজেল বিক্রির জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করত ডিজেল ও কেরোসিন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল প্রশাসনের উপস্থিতিতে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: