শিবচরে জব্দকৃত তেল বিক্রয়ের পাচ লক্ষ সত্তর টাকা সরকারি কোষাগারে জমা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

গত কাল মঙল বার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাস স্ট্যান্ডে মেসার্স রোকান স্টোর নামক একটি দোকান ও

2026-04-01T15:32:46+00:00
2026-04-01T15:32:46+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শিবচরে জব্দকৃত তেল বিক্রয়ের পাচ লক্ষ সত্তর টাকা সরকারি কোষাগারে জমা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম 
গত কাল মঙল বার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাস স্ট্যান্ডে মেসার্স রোকান স্টোর নামক একটি দোকান  ও তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৮ব্যারেল ও তনাই মোল্লার নামের অপর এক তেল ব্যবসায়ির প্রতিষ্ঠান থেকে ১০ব্যারেল মোট ৫হাজার ৬শ লিটার ডিজেল উদ্বার করে কৃষকদের মাঝে পাচ লাখ সত্তর হাজার টাকা বিক্রি করে সরকারী কোষাগারে জমা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৩১মার্চ শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে বেলা ১২ হতে ৪ টা পর্যন্ত উপজেলার শেখপুর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।অভিযানের সময় দোকানের তালা ভেঙে তেল জব্দ করে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করেন। 

এসময় স্থানীয় কৃষকরা জানান,আমরা দীর্ঘ ১৫দিন যাবত তেল ক্রয় করতে পারিনি।তেলের অভাবে ফসল উৎপাদন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম।এই দোকানে আসলেও আমাদের কে তেল নাই বলে ফিরিয়ে দিয়েছিল। আজকে আমরা তেল কিনতে পেরে খুবেই উপকৃত হলাম।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, শিবচরে প্রায় ১৫দিন যাবত কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা চালিয়ে ২৮ব্যারেল তেল মোট ৫হাজার ৬শ লিটার জ্বালানি তেল উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি টাকা জমা করে দেওয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: