শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

‎নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নেয়ামত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ

2026-04-01T14:53:19+00:00
2026-04-01T14:53:19+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
‎নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম 
নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নেয়ামত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা ব্রিজ সংলগ্ন কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নেয়ামত বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান।

পরে উপস্থিত লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর নদী থেকে অচেতন অবস্থায় নেয়ামতকে উদ্ধার করা হয়।

তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি রফিকুজ্জামান জানায়,লাশটি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার করেছি বিস্তারিত ময়না তদন্তের পরে জানানো হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: