টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩

মোহাম্মদ হাসিম, কক্সবাজার, সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, তাদের সাগরপথে

2026-04-01T14:50:31+00:00
2026-04-01T14:50:31+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩
মোহাম্মদ হাসিম, কক্সবাজার, সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম 

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে জড়ো করে রাখা হয়েছে। এ তথ্যে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল ওই বাড়িতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি  দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন। 

র‌্যাব এর এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত  ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: