বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাস খাদে, আহত ১

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী

2026-03-31T17:16:52+00:00
2026-03-31T17:16:52+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাস খাদে, আহত ১
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার দ্বিগাম্বর বাজারের উত্তর পাশে রাজসুরত কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট ও সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-০৭৬৫) বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ দ্বিগাম্বর বাজারের একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং যানজট নিরসনে কাজ করে। বর্তমানে বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: