বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪

বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস,ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।দূর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে

2026-03-31T16:27:47+00:00
2026-03-31T16:27:47+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৪
বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:২৭ পিএম 
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস,ইজিবাইক ও  মোটরসাইকেলের মধ্যে  ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দূর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে  একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ইজিবাইকের যাত্রী ছিলেন। 

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী শ্রাবনী পরিবহন  নামক  একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।

​প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  আহতদের মধ্যে  আশঙ্কাজনক অবস্থায় বেশ  কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: