২৫ মণ ওজনের ‘করাতি’ মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর

2026-03-31T15:51:32+00:00
2026-03-31T17:18:59+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
২৫ মণ ওজনের ‘করাতি’ মাছ আড়াই লাখ টাকায় বিক্রি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৫:১৮ পিএম
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে।

আজ ৩১ মার্চ মঙ্গলবার ভোরে কাঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।

স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে কাঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান।

এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান আব্দুল হাই।

মাছের আড়তদার আব্দুল হাই বলেন, ‘কাঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতূহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে।’


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: