ঢাকা সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। আজ ৩১ মার্চ, ২০২৬ (মঙ্গলবার) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
বৈঠক সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও এতে চট্টগ্রাম বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও চলমান প্রকল্পগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় সংসদ সদস্যবৃন্দ নিজ নিজ নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংসদ সদস্যদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সকল উন্নয়ন কাজ সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।