বরুড়ায় পাঠান পাড়ায় সন্তানের হাতে পিতা খুন

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার বরুড়ায় পৌরসভা ৩নং ওয়ার্ড পাঠান পাড়ায় ছেলের হাতে পিতা খুন। গত ৩০ মার্চ সোমবার রাত অনুমান ৯ টায় এই

2026-03-31T13:22:30+00:00
2026-03-31T13:22:30+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বরুড়ায় পাঠান পাড়ায় সন্তানের হাতে পিতা খুন
বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম 
কুমিল্লার বরুড়ায় পৌরসভা ৩নং ওয়ার্ড পাঠান পাড়ায় ছেলের হাতে পিতা খুন। গত ৩০ মার্চ সোমবার রাত অনুমান ৯ টায় এই হত্যকান্ডের ঘটনা ঘটেছে। 
ঘটনাস্থলে গিয়ে জানা যায় রাতে পিতা আলী আকবর ও ছেলে আবুল কালাম নিজ ঘরেই কথা বলার মাঝে ছেলে আবুল কালাম (খুনি) হঠাৎ করেই ধারালো দা দিয়ে বাবাকে কোপানোর শুরু করে। পাশে বসে থাকা খুনি আবুল কালামের শিশু কন্যা মারিয়ার আত্মচিৎকারে সবাই দৌড়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় আলী আকবরকে দ্রুত পাশে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বরুড়া থানা পুলিশ খবর পেয়ে খুনি আবুল কালামকে আটক করে এবং আলী আকবরের মৃত দেহকে থানা নিয়ে যায়। হত্যাকান্ডর ঘটনার নিহত ও খুনির উভয়ের পারিবারিক ভাবে দাবি আবুল কালাম (খুনি) সে দীর্ঘ ৭/৮ বছর মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। সে হত্যা করে পালানোর চেষ্টা করে নাই সে বাড়িতে ছিল পুলিশ তাকে এসে ঘটনাস্থলে পেয়েছে। এই ব্যাপারে বরুড়া থানা পুলিশ অফিসার ইনচার্জ বলেন, আমরা খুনিকে আটক করেছি এবং লাশ ময়না তদন্তে পাঠাবো ছেলে আবুল কালাম একজন ভারসাম্যহীন ছিল কি না বিষয়টি তদন্তের মাধ্যমেই দেখার চেষ্টা করবো। খুনি ছেলে আবুল কালামের বিরোদ্ধে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় কোন প্রকার লিখিত অভিযোগ করা হয়নি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: