নীলফামারীতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এক ডাকাত গ্রেপ্তার

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পুলিশ যৌথ অভিযানে মালেক (৩৫) নামের ১ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয়

2026-03-30T19:53:26+00:00
2026-03-30T19:53:26+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নীলফামারীতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এক ডাকাত গ্রেপ্তার
নীলফামারী জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫৩ পিএম 
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পুলিশ যৌথ অভিযানে মালেক (৩৫) নামের  ১  জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (গত ২৯ মার্চ) রাত অনুমান দেড় টার দিকে ঘন্টা ব্যাপী জেলার  ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ডালিয়া–জলঢাকা সড়কের ‘স্লুইচ গেট’ এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন যানবাহনে চালক ও যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে  অন্তত ৫০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লক্ষাধিক নগদ টাকা লুট করে নেয়।

এসময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রী ও চালকদের মারধর করে আহত করে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের দাবি, যারা দ্রুত জানালা খুলতে দেরি করেছে তাদের ওপর বেশি হামলা চালানো হয়।

ঘটনার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেয় এবং একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ডিমলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ   দিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  ঘটনার নীলফামারী র‍্যাব-১৩ সিপিসি ২ ও ডিমলা থানা পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ সোনাখুলি  গ্রামের নুরল হকের ছেলে আ: মালেক (৩৫) কে গ্রেপ্তার করেছে।

 সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: