দেবীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর কারাদণ্ড

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতি‌নি‌ধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় চার মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (৩০

2026-03-30T19:15:29+00:00
2026-03-30T19:15:29+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
দেবীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর কারাদণ্ড
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম 
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় চার মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

দণ্ডপ্রাপ্তরা হলেন— জহিরুল ইসলাম (৩০), শাহিন আলম (২৫), রশিদুল ইসলাম (৪০) এবং আবু বকর সিদ্দিক (৩৭)। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকসেবনের দায়ে প্রত্যেককে ১ (এক) বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ দল সার্বিক সহযোগিতা প্রদান করে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: