সখীপুরে ঘরে কম্বল দিয়ে মোড়ানো মায়ের লাশ রেখে ছেলে উধাও

সখীপুর টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে নিজ ঘরের ভেতরে কম্বল দিয়ে মোড়ানো মায়ের লাশ রেখে ছেলে উধাও। ৩০ মার্চ সমবার উপজেলার গজারিয়া গ্রামে নিজ

2026-03-30T17:48:18+00:00
2026-03-30T17:48:18+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সখীপুরে ঘরে কম্বল দিয়ে মোড়ানো মায়ের লাশ রেখে ছেলে উধাও
সখীপুর টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম 
টাঙ্গাইলের সখীপুরে  নিজ ঘরের ভেতরে কম্বল দিয়ে মোড়ানো মায়ের লাশ রেখে ছেলে উধাও। ৩০ মার্চ সমবার উপজেলার গজারিয়া গ্রামে নিজ বাড়ীতে মুক্তা আক্তার (৩২) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।  কিন্তু খুজে পাওয়া যায়নি নিজ সন্তান মুরাদ( ১৫)কে। মুক্তা আক্তার উপজেলার গজারিয়া গ্রামের প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। মুক্তার বাবার বাড়ি বল্লা গ্রামে। 

এলাকাবাসী জানায়, সকাল বেলা মুক্তা আক্তার কে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন। কিন্তু কোথাও না পেয়ে অনেকেই ধারনা করেন ছেলে মেয়ে কে হয়তো  কোথাও গিয়েছে। কিন্তু তারপরও যখন ওদের কাউকে বাড়িতে না পাওয়া যায় তখন আত্মীয় স্বজনদের বাড়িতে খুজ নেওয়া হয় কিন্তু কোথাও যখন খুজে না পাওয়া যায় তখন তার থাকার ঘরে বাহিরে দেওয়া শিকল খুলে কম্বলে পেছানো মুক্তা আক্তারের লাশ দেখতে পায়। সকলেই  জানাজানির  পর মেম্বার কে বিষয়টি অবহিত করা হয়। মেম্বার সখীপুর থানায় খবর দিলে সখীপুর পুলিশ লাশ উদ্ধারের জন্য আসে কিন্তু সেখানে তার ছেলে মুরাদও তার মেয়ে ইয়ামনি কে খুজে পাওয়া যায়না। 

কিছু ক্ষন পর খবর আসে উপজেলার কালমেঘা গ্রামে চাচাত ফুপুর বাড়িতে সকালে ইয়ামনি কে রেখে মুরাদ চলে গেছে।অনেক খোজাখুজির পর মুরাদ কে না পাওয়া গেলে লাশ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যাওয়া হয়। 

এব্যাপারে সখীপুর থানা ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, আমরা লাশ উদ্ধার করে নিয়ে এসেছি ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল পাঠানো হয়েছে হত্যার সাথে  জড়িত সন্দেহে তার ছেলেকে পুলিশ খুজছেন। তাকে পেলে হয়তো কোন তথ্য পাওয়া যেতে পারে। তার আগে কোন বিষয়ে মন্তব্য করা উচিত নয়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: