ফেনীতে ২ ইটভাটায় ৪লাখ টাকা জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে ২ ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে।৩০ মার্চ দুপুরে

2026-03-30T16:47:34+00:00
2026-03-30T16:47:34+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ফেনীতে ২ ইটভাটায় ৪লাখ টাকা জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম 
ফেনীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে ২ ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

৩০ মার্চ দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি জসিম উদ্দিন এ জরিমানা করেন।
 
সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যেগে ফেনীস্থ র‍্যাব ৭ এর একটি টিমের সহযোগিতায় পরিবেশ রক্ষায় ও ফসলি জমির মাটি কেটে ইটভাটা পরিচালনা করার খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি জসিম উদ্দিন, এসময় মেসার্স আল মদিনা ব্রিকস ২লাখ টাকা জরিমানা ও তেমহনী ব্রিফসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও সহকারি পরিচালক তানবীর হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পরিবেশ রক্ষায় ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া চলমান থাকবে।পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সংযুক্ত দাশ গুপ্তা জানান, অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার কোন সুযোগ নেই, পর্যায়ক্রমে অবৈধ ইটভাটা বন্ধ করা হবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: