সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট ও ১৯৬ বোতল মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড

2026-03-30T15:06:30+00:00
2026-03-30T15:09:19+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৩:০৯ পিএম
সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট ও ১৯৬ বোতল মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। গতকাল রোববার ও আজ সোমবার জেলার সলঙ্গা এবং সদর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল ও ধোপাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় জাল টাকাসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

অপরদিকে, সদর থানার শিয়ালকোল এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্যসহ মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জাল টাকা ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: