লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় সাবেক ছাত্রদল নেতা রতন আটক

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম ও নয়-ছয়ের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অবশেষে চাল

2026-03-30T12:41:44+00:00
2026-03-30T12:41:44+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় সাবেক ছাত্রদল নেতা রতন আটক
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৪১ পিএম 
হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম ও নয়-ছয়ের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অবশেষে চাল পাচারের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ওই ডিলার, যিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আটক ব্যক্তি জাকারিয়া চৌধুরী রতন (৪০) লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। তিনি করাব এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের দায়িত্বে নিয়োজিত ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে নিয়মিতভাবে চাল বিতরণে অনিয়ম, কম দেওয়া এবং সুবিধাভোগীদের বঞ্চিত করার অভিযোগ ওঠে। তিনি বরাদ্দকৃত চালের একটি অংশ আত্মসাৎ করে বিভিন্ন সময়ে বাইরে পাচার করতেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কয়েকদিন ধরে এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত রোববার (বিকেলে) করাবের কদমতলী এলাকা থেকে একটি টমটম (ইজিবাইক) যোগে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরের দিকে পাচারের সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ ইসলাম ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, “চালসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আরও কোথাও চাল মজুদ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: