জয়পুরহাটে বৈধ কাগজপত্র বিহীন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদ সহ বৈধ কাগজপত্র বিহীন সবধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য

2026-03-29T19:11:13+00:00
2026-03-29T19:11:13+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জয়পুরহাটে বৈধ কাগজপত্র বিহীন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত
জয়পুরহাট প্রতিনিধি
রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম 
জয়পুরহাটে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদ সহ বৈধ কাগজপত্র বিহীন সবধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এ সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. গোলাম মওলা ও পেট্রোল পাম্প মালিক রাফি চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে বৈধ কাগজপত্রবিহীন যানবাহন ও হেলমেট ব্যতীত মোটরসাইকেলে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। ৩০ মার্চ সোমবার থেকে প্রতিটি পেট্রোল পাম্পে বড় ব্যানার টানিয়ে এসব নিয়ম জনসম্মুখে প্রকাশ করার সীদ্ধান্ত গৃহীত হয়। 

 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: