চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট

2026-03-29T18:05:35+00:00
2026-03-29T18:05:35+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে আগুন
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম 
চট্টগ্রাম মহানগরের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথেই নিকটস্থ ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। পরে দুপুর ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: