মান্দায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই খুন

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার

2026-03-29T16:21:13+00:00
2026-03-29T16:21:13+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মান্দায় ছোট ভাইয়ের কোপে বড় ভাই খুন
মান্দা (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম 
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে গুরুতর আহত বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম ফুলন (৩৫) উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের বাসিন্দা এবং ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। অভিযুক্ত বাবু (৩০) তার আপন ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন শনিবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে বড় ভাই ফুলনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় ফুলনকে উদ্ধার করে প্রথমে মান্দা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় অভিযুক্ত বাবুকে আটক করে মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: