মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭

কক্সবাজার সংবাদদাতা

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।শনিবার (২৮ মার্চ)

2026-03-29T15:18:25+00:00
2026-03-29T15:18:25+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম 
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়।

অভিযানের সময় বোটে থাকা ৭ জন পাচারকারীকে আটক করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন, হাতিয়ার জাহাজমারা এলাকার মাইনউদ্দিনের ছেলে মো. রাসেল (২৯), কুতুবদিয়ার উত্তরধুরুম এলাকার নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩০), ফটিকছড়ির ধর্মপুর এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. আক্কাস (৩১), চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকার মো. জকিরের ছেলে মো. জাবের (৩৩), ভোলার মনপুরার দক্ষিণ সাগুচিয়া এলাকার বাসু মিয়ার ছেলে মো. জসিম (৩৫), হাতিয়ার জাহাজমারা এলাকার দুলাল হোসেনের ছেলে মো. জহির (৩০) এবং চকরিয়ার শান্তি বাজার এলাকার মো. চাঁদমিয়ার ছেলে মো. জাকির হোসেন।

জব্দ করা মালামাল, পাচারে ব্যবহৃত ট্রলিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: