নীলফামারীতে ৪৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গত

2026-03-29T15:11:17+00:00
2026-03-29T15:11:17+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নীলফামারীতে ৪৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
নীলফামারী জেলা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
নীলফামারীর সৈয়দপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গত শনিবার রাতে(২৮মার্চ) সৈয়দপুর শহরের ওয়াপদা এলাকায় পঞ্চগড় অভিমুখী যাত্রীবাহি একটি বাস থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

খালেকুল ঠাঁকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পঞ্চগড় অভিমুখী যাত্রীবাহী প্রিয়ম বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তার দেহ ও  স্কুল ব্যাগে রাখা ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: