ব্রাহ্মণবাড়িয়ার ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার ২ আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাফিয়া বেগম (৬৮) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (২৮

2026-03-29T15:11:54+00:00
2026-03-29T15:11:54+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার ‘সাফিয়া বেগম’ হত্যা মামলার ২ আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাফিয়া বেগম (৬৮) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (২৮ মার্চ) রাতে জেলার সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের উচাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গন্না এলাকার মৃত মছব্বির উদ্দিনের ছেলে মো. ইদন মিয়া (৬০) এবং তার ছেলে মো. মকছুদ আলী (৪০)। তারা উভয়েই সাফিয়া বেগম হত্যা মামলার এজাহারনামীয় আসামি। 

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত সাফিয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন গন্না এলাকার বাসিন্দা ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল, এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং ছায়া তদন্ত শুরু করে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: