রান্নাঘরে সিলিন্ডার লিকেজে আগুন, ৫৫% দগ্ধ শিক্ষিকার চারদিন পর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়ে চারদিন পর এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার

2026-03-29T12:37:00+00:00
2026-03-29T12:37:00+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রান্নাঘরে সিলিন্ডার লিকেজে আগুন, ৫৫% দগ্ধ শিক্ষিকার চারদিন পর মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৩৭ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়ে চারদিন পর এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহেদা আহমেদ (৫০) গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী এবং ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছিলেন তিনি। গত বুধবার (২৫ মার্চ) রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার হোসেন খান বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা একজন গুণী শিক্ষাবিদকে হারালাম। তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।”

স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা ও লিকেজজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: