যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। দীপ্ত আদিত্য নামের এক ভুক্তভোগী যুবক

2026-03-28T18:00:37+00:00
2026-03-28T18:00:37+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধি
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম 
নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। দীপ্ত আদিত্য নামের এক ভুক্তভোগী যুবক মদন থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন। 

অভিযুক্ত সোহেল রানা মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মো. আলতু মিয়ার ছেলে। আর ভুক্তভোগী যুবক দীপ্ত আদিত্য একই গ্রামের বাসিন্দা।  

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীপ্ত আদিত্য তার ব্যবহৃত মোটরসাইকেলটি প্রতিদিনের মত বৃহস্পতিবার  (২৬ মার্চ) সন্ধ্যায় নিজ গোয়াল ঘরে রাখে। পরদিন শুক্রবার (২৭) দুপুরে গোয়াল ঘরের তালা ভাঙা দেখতে পেয়ে ভিতরে মোটরসাইকেল না থাকার বিষয়টি নিশ্চিত হয়। পর তার ঘরে সামনে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায় যুবদল নেতা সোহেল রানা গভীর রাতে তার গোয়াল ঘরের সামনে ঘুরতে দেখা গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে দীপ্ত আদিত্য মদন থানায় সোহেল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে দীপ্ত আদিত্য জানান,' আমার মোটরসাইকেলটি চুরি হওয়ার পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেছি। গভীর রাতে আমার গোয়াল ঘরের সামনে থেকে সোহেল রানা দৌড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লোডশেডিং হলে ক্যামেরা ওপরের দিকে তুলে মোটরসাইকেল চুরি করে। বিষয়টি নিশ্চিত হয়েই থানায় অভিযোগ দিয়েছি।' 

জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সুহেল রানা জানান, ' আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি। বিষয়টি সমাধানের জন্য নেতাকর্মীদের নিয়ে ওসি সাহের সাথে আলোচনার কথা হয়েছে। সিসি টিভি ফুটেজে যে লোকটি দেখা গেছে সেটা তিনি নন এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে জানান।'  

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাত জামান জানান,' মোটরসাইকেল চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: