ধানের শীষে ভোট দিয়ে আবারও বিজয় নিশ্চিত করবে জনতা

বগুড়া জেলা সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের ব্যাপক প্রচারণা চলছে। গণসংযোগে গিয়ে ভোটারদের নানা

2026-03-28T16:47:50+00:00
2026-03-28T16:47:50+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
ধানের শীষে ভোট দিয়ে আবারও বিজয় নিশ্চিত করবে জনতা
উপনির্বাচন : বগুড়া-৬ সদর
বগুড়া জেলা সংবাদদাতা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের ব্যাপক প্রচারণা চলছে। গণসংযোগে গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রচারণায় তৎপর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতারা। 

গতকাল শনিবার বগুড়া শহরের দত্তবাড়ি মোড়, নিশিন্দারা, নুনগোলা, নামুজা ও বারোপুর মোড়সহ বিভিন্ন মহল্লায় লিফলেট বিতরণ করে জেলা ছাত্রদল। কয়েকটি ওয়ার্ডে প্রচার মিছিল করা হয়। পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

নেতারা বলেন, দেশের তরুণ, যুবসমাজসহ ঐক্যবদ্ধ জনগণের ভোটাধিকার প্রয়োগের কারণেই আজ বিএনপি সরকার। বগুড়ার জনগণ ধানের শীষ প্রতীকের বিকল্প ভাবেন না। সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপনির্বাচনেও ধানের শীষে ভোট দিয়ে আবারও বিজয় নিশ্চিত করবে জনতা। বগুড়ার উন্নয়নমূলক কাজগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। 

এদিকে, শহরের ডালপট্টিতে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করেন ধানের শীষ প্রার্থী রেজাউল করিম বাদশা। গত শুক্রবার বিকেলে নির্বাচনী সমাবেশে ভোট চেয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিএনপি মানেই উন্নয়ন, এ ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। 

পথসভায় বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবীব মমি বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। 

উপনির্বাচন তফসিল অনুযায়ী, বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ১৫০ কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানকার মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: