হত্যা মামলার জের আসামিদের বসত ঘরে ভাংচুর ও লুটপাট

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

হত্যা মামলার জেরে নেত্রকোনার মদনে আসামিদের বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঞ্জুরা আক্তার নামের এক নারী শুক্রবার

2026-03-28T16:15:05+00:00
2026-03-28T16:15:05+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
হত্যা মামলার জের আসামিদের বসত ঘরে ভাংচুর ও লুটপাট
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম 
 
হত্যা মামলার জেরে নেত্রকোনার মদনে আসামিদের বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঞ্জুরা আক্তার নামের এক নারী শুক্রবার রাতে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ( রবিবার) পদারকোণা গ্রামের নয়াপাড়ায় বাড়ির সীমানা নিয়ে মঞ্জু মিয়ার সাথে প্রতিবেশী শান্তু মিয়ার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। কিছুক্ষণ পরই মঞ্জু মিয়া মারা যান। এ ঘটনায় মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ওই দিন রাতেই মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর থেকেই আসামিরা বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগে বাদী পক্ষের লোকজন আসামিদের বাড়ি ভাংচুর লুটপাট চালায়। ভাংচুর ও লুটপাটের ঘটনায় মঞ্জুরা আক্তার বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভাংচুর ও লুটপাটে আসামি পক্ষের ৪৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে। 

এ ব্যাপারে মঞ্জুরা আক্তার জানান, 'সীমানা নিয়ে তর্কবিতর্ক হয়েছে ঠিক। কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি। তর্ক করার সময় মঞ্জু মিয়া অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু আমাদের লোকজনের নামে হত্যা মামলা দিয়ে বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।' 

হত্যা মামলার বাদী সালেক মিয়া জানান, 'আমার বাবা মারা গেছে। আসামিদের ঘর বাড়ি কারা ভাংচুর করছে তা কিছুই আমি জানি না।' 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাসনাত জামান জানান, 'আসামিদের বসত বাড়ি ও ভাংচুরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।' 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: