জাতীয় সংসদের স্পিকার Hafiz Uddin Ahmed-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও Bangladesh Jamaat-e-Islami-এর আমির Shafiqur Rahman।
শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাঁর নেক আমল কবুল করা হয় এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করা হয়।
একই সঙ্গে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই কঠিন সময়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন।