জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে : পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা সংবাদদাতা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা

2026-03-28T15:11:28+00:00
2026-03-28T15:11:28+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মোংলা সংবাদদাতা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে। এখানে সুপেয় পানিসহ স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমি চেষ্টা করবো এসব নিয়ে কাজ করার। সুপের পানির জন্য সরকারী পুকুর সংস্কার ও সংরক্ষণ করা হবে। তালিকা করে সকল রাস্তাঘাটও সংস্কার করা হবে। তিনি আরো বলেন, এক-দেড় মাসের মধ্যে আমাদের শিক্ষিত ছেলে-মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মান ও ফ্রান্সে পাঠানো হবে। 

তিনি আরো বলেছেন, যারা আমাকে সার্বক্ষণিক পাননা তাদের কথা চিন্তা করে শনিবার (২৮ মার্চ) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযোগ বক্স স্থাপন করা হবে। তারা সেখানকার বক্সে অভিযোগ জমা দিবেন, সে সকল অভিযোগ অভিজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেয়া হবে। এক্ষেত্রে দেখা হবেনা কে কোন দল মতের। আমি থাকবো সঠিক ও যার প্রাপ্য তার পক্ষে।  

শুক্রবার রাতে মোংলার দামেরখন্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলীসহ অন্যান্যরা। এর আগে প্রধান অতিথি স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকার আরো কয়েকটি মন্দিরের নামযজ্ঞানুষ্ঠানে যোগ দেন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: