রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং শুরু ৭ এপ্রিল

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

দেশের জ্বালানি খাতের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী ৭ এপ্রিল প্রকল্পের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে

2026-03-28T13:04:09+00:00
2026-03-28T16:14:40+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং শুরু ৭ এপ্রিল
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ৪:১৪ পিএম
দেশের জ্বালানি খাতের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী ৭ এপ্রিল প্রকল্পের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। 

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকার নভোথিয়েটার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি এই ঐতিহাসিক ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন। 

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রুশ ঠিকাদার আনুষ্ঠানিকভাবে সরকারকে জানিয়েছে যে, প্রথম ইউনিট এ ৭ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু হবে এবং জুলাইয়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানান, জ্বালানি লোডিংয়ের সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত থাকবে। এ দিকে প্রথম ইউনিট  এর সব প্রস্তুতিমূলক কাজ আগামী ২৭ মার্চের মধ্যে সম্পন্ন হবে। এরপর আনুষ্ঠানিকভাবে কমিশনিং তথা জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে। 

এদিকে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি ঘিরে প্রকল্প এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (NPCBL) অধীনে কর্মরতদের ছুটি বাতিল করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৫ মার্চ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক (প্রশাসন, উপ-সচিব) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ফুয়েল লোডিং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: