শিবচরে শিলাবৃষ্টিতে আমচাষীর ব্যপক ক্ষতি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঈদের দুই দিন পূর্বে থেকে মাদারীপুর জেলার শিবচর-এ আকস্মিক শিলাবৃষ্টিতে আমের মুকুলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে

2026-03-28T11:55:28+00:00
2026-03-28T11:55:28+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শিবচরে শিলাবৃষ্টিতে আমচাষীর ব্যপক ক্ষতি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম 

ঈদের দুই দিন পূর্বে থেকে মাদারীপুর জেলার শিবচর-এ আকস্মিক শিলাবৃষ্টিতে আমের মুকুলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকার আম বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় গাছে প্রচুর মুকুল এসেছিল। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টির আঘাতে অধিকাংশ মুকুল ঝরে পড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শিবচরে ভালো আমচাষী না থাকলেও মেহেরপুরন,রাজশাহী, যষোর, সাতক্ষীরা  থেকে চাষীরা শিবচরে এসে দির্ঘ মেয়াদি জমি লীজ নিয়ে আমের বাগান করেছে, শিবচরের কাদিরপুর, কতুবপুর, সন্যাসিরচর, বহেরাতলা এলাকায় বেশী বাগন করেছে। 

একাধিক বাগান মালিক বলেন, কয়েক মিনিটের শিলাবৃষ্টিতেই বছরের পরিশ্রম নষ্ট হয়ে গেছে। অনেক গাছের ডালও ভেঙে গেছে, ফলে ভবিষ্যৎ ফলন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ কৃষির জন্য বড় হুমকি হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই অস্বাভাবিক আচরণ কৃষকদের জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে।

কৃষক আনোয়ার বলেন ঝিনাদাহ থেকে ২০২১ সালে শিবচরের কাদিরপুরে এসে এক একর জমি লীজ নিয়ে বেগুন চাষ করি এবং কিছু আমগাছ রোপন করি দুই বছর থেকে তিন বছরের মধ্যেই আমের ফলন পাওয়া যায়, বর্মানে ১৫ একর জমিতে আম ও বল সূন্দরি কুলের বাগান রয়েছে, কুল থেকে চালান পেয়ছি আশা করছি আমের ভালো ফলন।পাবো কিন্ত সর্বনাসা শিলাবৃষ্টি তে আমের মুকুলের ব্যপক ক্ষতি হয়েছে, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পেলে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: