লাখাইয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের এক সফল অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. নুরুন্নবী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

2026-03-27T15:12:06+00:00
2026-03-27T15:12:06+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
লাখাইয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:১২ পিএম 
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের এক সফল অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. নুরুন্নবী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা গেছে, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের প্রত্যক্ষ দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার। তার সঙ্গে ছিলেন স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ রানা, এএসআই মো. আফছার আলী ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

অভিযানটি পরিচালিত হয় লাখাই ইউনিয়নের বাঙ্গালপাড়া হাটি এলাকায় জনৈক তৈয়ব আলীর বাড়িতে। সেখান থেকেই শিবপুর গ্রামের সাহাব আলীর ছেলে মো. নুরুন্নবীকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, "আটককৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড এলাকা থেকে গাঁজার একটি চালান নিয়ে বাড়িতে আসার সংবাদ আমাদের কাছে ছিল। সেই গোপন তথ্যের ভিত্তিতে তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।"

পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৮ মার্চ) আসামিকে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: