কোম্পানীগঞ্জে পৃথক ঘটনায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পৃথক ভাবে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার

2026-03-25T19:01:53+00:00
2026-03-25T19:01:53+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কোম্পানীগঞ্জে পৃথক ঘটনায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:০১ পিএম 
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পৃথক ভাবে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভোরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।এদিকে ইসলাম ফার্মেসি'র একটি অংশের মেডিসিন পুড়ে ক্ষতি সাধিত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

একই দিনে উপজেলার চরহাজারী ইউনিয়ন-এর শান্তিরহাট এলাকায় আলম খোনার মার্কেটেও আরেকটি অগ্নিকাণ্ড ঘটে, ওই ঘটনায় কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে, দুইটি  ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: