বাকেরগঞ্জে ৬ টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বাকেরগঞ্জে ৬ টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল খানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং

2026-03-25T17:54:18+00:00
2026-03-25T17:54:18+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বাকেরগঞ্জে ৬ টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বাকেরগঞ্জ (বরিশাল) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম 
বাকেরগঞ্জে ৬ টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল খানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরঙ্গল গ্রামের মৃত হাতেম খানের পুত্র।

২৪ মার্চ ২০২৬  মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

থানা সুত্র জানায়, বাকেরগঞ্জ থানার এস আই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার  করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, গ্রেফতারকৃত সাইফুল খান একজন প্রতারক। তার বিরুদ্ধে ৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং ২ টি মামলায় সাজা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: