নাসিরনগরে পূর্বের শত্রুতার জের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধ শতাধিক

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দু’জন নিহত হয়েছে।আজ ( মঙ্গলবার, ২৪

2026-03-24T17:50:54+00:00
2026-03-24T17:50:54+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নাসিরনগরে পূর্বের শত্রুতার জের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধ শতাধিক
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দু’জন নিহত হয়েছে।

আজ ( মঙ্গলবার, ২৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছে উভয় গোষ্ঠীর অন্তত ৫০ জন। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ভ্রাম্যমান আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে। বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা জের ধরে গত কয়েকদিন আগেও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে হয়েছে। একই ঘটনায় মঙ্গলবার ২৪ মার্চ সকালে রহিম মিয়ার গোষ্ঠী ও কাসেম মিয়ার গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া মারা যায়। আহত হন উভয়পক্ষের অন্তত ৫০ জন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম জানান হাসপাতালে দুইজন চিকিৎসা নিতে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ বলেন, পূর্বের বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: