মাধবপুরে চা বাগানে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা বাগানের ভেতরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে

2026-03-24T17:16:53+00:00
2026-03-24T17:16:53+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মাধবপুরে চা বাগানে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম 
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা বাগানের ভেতরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে।

ভিকটিম (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা ইউনিয়নের বারগড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিতা এবং তার স্বামী প্রবাসে থাকেন। তার দুই বছর ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের একটি রাবার বাগানে ঘুরতে এসে মোঃ হোসেন মিয়া (২২) নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরদিন ২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তারা সুরমা চা বাগানে ঘুরতে যান। একপর্যায়ে বাগানের ভেতরে হাঁটতে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোঃ জসিম মিয়া (৩৪) ও মোঃ শাহীন মিয়া (৩০) তাদের সামনে এসে ‘ডাকাত’ বলে চিৎকার করে। এতে হোসেন মিয়া দৌড়ে পালিয়ে গেলে অভিযুক্তরা তানিয়া আক্তারকে জোরপূর্বক অপহরণ করে বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় ভিকটিমের কানে থাকা এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেয়া হয়।

পরবর্তীতে মোঃ হোসেন মিয়া বিষয়টি পুলিশকে জানালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ জসিম মিয়াকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইকৃত স্বর্ণের এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার ওসি সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান,  ধৃত জসিম মিয়ার বিরুদ্ধে এর আগে আরও দুটি ধর্ষণ মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছি। এ ঘটনায় জড়িত অপর আসামি মোঃ শাহীন মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: