ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ

2026-03-24T16:40:33+00:00
2026-03-24T16:40:33+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৪০ পিএম 
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল ও সংগঠনিক সম্পাদক  মোঃ আসাদুজ্জামান শাহীন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য এম. এ হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে শুভেচ্ছা জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা কামনা করেন। পরে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে অভিনন্দন জানান।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: