তজুমদ্দিনে মানবিক উদ্যোগ: শিক্ষকদের সংবর্ধনা, চালু হলো উদারতার দেয়াল

স্টাফ রিপোর্টার

ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে

2026-03-24T15:25:40+00:00
2026-03-24T15:25:40+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
তজুমদ্দিনে মানবিক উদ্যোগ: শিক্ষকদের সংবর্ধনা, চালু হলো উদারতার দেয়াল
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম 
ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এ.কে.এম. ফরিদ উদ্দিন, রতন কৃষ্ণ হাওলাদার ও দুলু রাণী নন্দীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে উদ্বোধন করা হয় মানবিক উদ্যোগ “উদারতার দেয়াল”।

এই উদ্যোগের মাধ্যমে যে কেউ তার অপ্রয়োজনীয় পোশাক বা ব্যবহারযোগ্য সামগ্রী দেয়ালে রেখে যেতে পারবেন, আর প্রয়োজনে অন্য কেউ সেখান থেকে তা সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মোঃ নসু মিয়ার সভাপতিত্বে এবং সাদির হোসেন রাহিমের সঞ্চালনায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহমিনা বেগম রেখাও উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠান ও “উদারতার দেয়াল” বাস্তবায়ন কমিটির আহ্বায়ক  সাদির হোসেন রাহিম বলেন, “আমাদের শিক্ষকদের প্রতি সম্মান জানানো এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উদারতার দেয়াল এমন একটি উদ্যোগ, যেখানে সমাজের সচ্ছল মানুষের অপ্রয়োজনীয় জিনিস অন্য কারও প্রয়োজন মেটাতে পারে। আমরা চাই এই উদ্যোগটি দীর্ঘদিন ধরে চলমান থাকুক এবং অন্যদেরও অনুপ্রাণিত করুক।”

বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান এবং “উদারতার দেয়াল” প্রতিষ্ঠা সমাজে ইতিবাচক বার্তা বহন করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকেও অনুপ্রাণিত করবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: