ঈদে যমুনায় মানুষের ঢল, দীর্ঘদিন পর জনসমক্ষে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের

2026-03-21T16:19:40+00:00
2026-03-22T17:50:03+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদে যমুনায় মানুষের ঢল, দীর্ঘদিন পর জনসমক্ষে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ২২.০৩.২০২৬ ৫:৫০ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন।

সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় শুরু হলেও, এর আগেই সকাল সাড়ে আটটা থেকে সাধারণ মানুষের জন্য প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর অল্প সময়ের মধ্যেই যমুনা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। ভিড় বাড়তে বাড়তে তা আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে পুরো এলাকায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ওই জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক দেশের বাইরে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এটিই তার প্রথম ঈদ, যা ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: