ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক শুভেচ্ছা বাণীতে

2026-03-20T19:46:37+00:00
2026-03-21T09:21:02+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৯:২১ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর এই উৎসব মানুষের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। রমজান মাস আমাদের ত্যাগ, সংযম, মানবসেবা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভেদাভেদ ভুলে সবাইকে এক বন্ধনে আবদ্ধ হওয়া। ধনী-গরিব নির্বিশেষে একে অপরের সঙ্গে ভালোবাসা ও সহমর্মিতা ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের তাৎপর্য নিহিত। এই দিনে সবাই মিলে যেন সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি—এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।

বাণীতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে। তিনি দেশবাসীকে ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে নেমে আসে এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: