বরুড়ায় মা ও ছেলের লাশ উদ্ধার

বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে প্রবাসী কাউছারের স্ত্রী পাঁচ বছরের নিজ সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা

2026-03-18T16:33:20+00:00
2026-03-18T16:33:20+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বরুড়ায় মা ও ছেলের লাশ উদ্ধার
বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম 

কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে প্রবাসী কাউছারের স্ত্রী পাঁচ বছরের নিজ সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা পান্না আক্তার।

গতকাল ১৭ মার্চ রাত অনুমান ১১ টা এই হত্যাকান্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড দেওড়া গ্রামের পুর্ব পাড়া পান্না বেগমের স্বামী কাউসার হোসেন প্রবাসে থাকেন। ঘটনার আগে স্বামীর সঙ্গে ফোনালাপে তার অনেক বাক-বিতণ্ডা হয়। মোবাইল ও ফেইসবুক চালানোকে কেন্দ্র করে ঝগড়া হওয়ার পরে প্রবাসী স্বামী কাউছার হোসেন স্ত্রী পান্না আক্তারের চলাচল ও অনৈতিক ব্যবহার নিয়ে অসন্তুষ্টির পরে স্বামী বিদেশ থেকে পান্না বেগমের কর্মকান্ড পান্নার বাবাকে জানানোর পরে তার বাবা এসে পান্না বেগমকে শাসন করে চলে যায়। কিছুক্ষন পরে  পান্না আক্তার রাগ ও ক্ষোভে তার ৫ বছরের সন্তানকে হত্যা করে পরে পান্না আক্তার নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই আত্মহত্যার ঘটনায় এলাকায় মানুষ জানতে পেরে বরুড়া থানা পুলিশকে খবর দিলে বরুড়া থানা পুলিশ

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। বরুড়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: