ঈদে যমুনায় জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

জাতীয়

ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস

2026-03-18T14:56:55+00:00
2026-03-18T15:52:10+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদে যমুনায় জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:৫৬ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৩:৫২ পিএম

ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী যমুনায় পৌঁছাবেন। সেখানে প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান-এ যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করবেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: