মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় ফেরদৌস আক্তার (২৭) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার শাহপুর

2026-03-17T17:32:41+00:00
2026-03-17T17:32:41+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম 

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় ফেরদৌস আক্তার (২৭) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার শাহপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আক্তার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শাহপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ফেরদৌস আক্তার। এসময় সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করাসহ এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: