ঈদ উপলক্ষে নাসিকে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ৫৬ লাখ টাকার অনুদান বিতরণ

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে

2026-03-17T16:52:41+00:00
2026-03-17T16:52:41+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
ঈদ উপলক্ষে নাসিকে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ৫৬ লাখ টাকার অনুদান বিতরণ
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নগরবাসী প্রতিদিন একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারছে। তাই ঈদের মতো আনন্দঘন সময়ে তাদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অনেক সময় অদৃশ্য থেকে গেলেও বাস্তবে তারাই নগর জীবনের অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের মোট ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। অনুদান পেয়ে কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত কর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: