ব্রাহ্মণবাড়িয়া অটোরিক্সায় মাদক পরিবহন: ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিক্সায় করে মাদক পরিবহনের সময় ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকাল

2026-03-17T15:29:37+00:00
2026-03-17T15:29:37+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া অটোরিক্সায় মাদক পরিবহন: ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিক্সায় করে মাদক পরিবহনের সময় ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা দক্ষিণ এলাকা থেকে একটি অটোরিক্সা আটক করে পুলিশ। পরে অটোরিক্সাটি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আরিফ মিয়া (২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ কামাল মিয়া এবং মাতার নাম মোছাঃ মনোয়ারা বেগম।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: