চারঘাটে ৫ হাজার ২ শত ১২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর চারঘাট উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ

2026-03-16T19:39:49+00:00
2026-03-16T19:39:49+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
চারঘাটে ৫ হাজার ২ শত ১২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৩৯ পিএম 
রাজশাহীর চারঘাট উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) বেলা ১১টায় চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫২১২ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এর মধ্যে ভায়ালক্ষীপুর ইউনিয়নে ৮৫৭ জন, ইউসুফপুরে ১০৭৪ জন, শলুয়ায় ৯৫২ জন, সারদাহে ৬০২ জন, নিমপাড়ায় ১১০০ জন এবং চারঘাট ইউনিয়নে ৬২৭ জন উপকারভোগী এ সহায়তা পান।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরাদ লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মান্নান সরকার, গোলাম নবীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: