মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের রোগমুক্তিতে কৃষি ব্যাংক সিবিএ-এর দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার

অদ্য ১৬ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ কৃষি

2026-03-16T19:18:09+00:00
2026-03-16T19:18:09+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের রোগমুক্তিতে কৃষি ব্যাংক সিবিএ-এর দোয়া মাহফিল
ষ্টাফ রিপোর্টার
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম 
অদ্য ১৬ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫, সিবিএ)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি এবং বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করা। একইসাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাগণের শারীরিক সুস্থতার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং উপ-মহাব্যবস্থাপক মহোদয়গণ। এছাড়া অফিসার কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এই দোয়া মাহফিলে শরিক হয়ে অসুস্থ নেতৃবৃন্দের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মিরাজ হোসেন। মাহফিল শেষে অসুস্থ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: